সারাদেশ

ভালুকায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ!

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভন দেখিয়ে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেলিম মিয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন: অপপ্রচারের সমুচিত জবাব দিন

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের আছর আলীর ছেলে সেলিম মিয়াকে (৩০) আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানায় লিখিত বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আবদুল গণি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কলেজে যাতায়তকালে সেলিম মিয়া বিভিন্ন সময় প্রেম নিবেদন করে তাকে বিরক্ত করতো। বিষয়টি তার অভিভাবকদের জানিয়েও কোনো প্রতিকার হয়নি। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সেলিম এবং বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে দৈহিক মেলামেশা করে।

এরপর গত ২ আগস্ট ওই শিক্ষার্থীকে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি তেপান্তর নামের একটি হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সেলিম এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।

আরও পড়ুন: অপপ্রচারের সমুচিত জবাব দিন

এ দিকে ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সেলিমদের বাড়ি গিয়ে বিয়ের কথা বললে, সে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং খুন জখমের হুমকি দেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই ওসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা