গাইবান্ধায় জেলা আ, লীগের সম্মেলন অনুষ্ঠিত
সারাদেশ

গাইবান্ধায় জেলা আ, লীগের সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: নানা রংয়ের ফেস্টুন ব্যানার ও দলীয় নেতাকর্মীদের মুখরিত শ্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখা'র ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা আওয়ামীলীগ আয়োজনে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জননেতা রমেশ চন্দ্র সেন এমপি।

প্রধান অতিথি হিসাবে ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি।

আরও পড়ুন: অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.সৈয়দ শামস- উল আলম হিরু 'র সভাপতিত্বে ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপির আহবানে সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য জননেতা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি টিমের সমন্বয়ক জননেতা সাখাওয়াত হোসেন শফিক, কোষাধ্যক্ষ জননেতা এইচ এম আশিকুর রহমান এমপি, সদস্য ও সাবেক এমপি জননেতা এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি জননেতা এ্যাড. সফুরা বেগম রুমি, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদকও গাইবান্ধা-৩ এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ।

আরো বক্তব্য রাখেন সাঘাটা ফুলছড়ি আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহামুদ হাসান রিপন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনের সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জননেতা আবু বকর সিদ্দিক।

আরও পড়ুন: জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

পরে দ্বিতীয় অধিবেশন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাইবান্ধা জেলা আওয়ামীলীগ নতুন কমিটির সভাপতি হিসাবে সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল কে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা