প্রতীকী ছবি
সারাদেশ

বোন জামাইকে খুন করল শ্যালক

সান নিউজ ডেস্ক: মানিকগঞ্জে হ্যাঁচারি মালিকের ইট চুরি করে বিক্রির ঘটনার জের ধরে বোন জামাইকে গলা কেটে হত্যার ঘটনায় মো. সোহেল ওরফে নুরুন নবীকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মো. সোহেল ওরফে নুরুন নবীর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, সোহেল ওরফে নবী গত ১৬ সেপ্টেম্বর মামুনের হ্যাঁচারিতে থাকা তার ভগ্নিপতি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেণু মিয়ার ছেলে রুবেল তার কর্মস্থলে বেড়াতে আসেন। এ সময় তিনি দেখতে পান তার ভগ্নিপতি হ্যাঁচারির মালিক মামুনের ইটভাটার ইট চুরি করে বিক্রি করেন।

আরও পড়ুন: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

এ বিষয়টি তার ভগ্নিপতিকে বোঝানোর চেষ্টা করে। তাতেও তিনি ক্ষান্ত না হয়ে পুনরায় ওই মালিকের ইট বিক্রি করে দেন। পরে সোহেল ওই ইট বিক্রির টাকা তার মালিককে দেওয়ার জন্য বললে তার ভগ্নিপতি মো. সোহেল ওরফে নবী ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে। এ সময় রুমের ভেতর থাকা দা দিয়ে এলোপাতাড়ি কোপালে তার ভগ্নিপতি লুটিয়ে পড়ে। তখন গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা