সারাদেশ
পুলিশ-বিএনপি সংর্ঘষ:

মুন্সীগঞ্জে পুলিশ ও শ্রমিক লীগ নেতার দুই মামলা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় গতকাল (বুধবার) পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ ও শ্রমিক লীগ নেতার করা মামলায় ৩৬৫ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে বিএনপির এক হাজার ৩৬৫ জন নেতাকর্মীকে।

আরও পড়ুন: আপত্তিকর দৃশ্যে পূজা চেরী

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনউদ্দিন ও শ্রমিকলীগ নেতা আব্দুল মালেক বাদী হয়ে মামলা দুটি করেন। মামলার প্রধান আসামি মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা ও গাড়ি পুড়িয়ে ভাঙচুরের ঘটনাসহ নানা অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি মামলা পুলিশ বাদী হয়ে এবং আরেকটি মামলা পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আব্দুল মালেক বাদী হয়ে করেছেন। যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

আরও পড়ুন: বিয়ে করতে যাচ্ছেন সামান্থা

তিনি আরও জানান, মামলায় এ পর্যন্ত ২৪ জনকে গ্রেফতারের পর সন্ধ্যায় মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ মিছিলে পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপির সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। বিএনপির দুই কর্মী ঢাকায় আশংকাজনক রয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা