পুরনো ছবি
সারাদেশ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বিএনপি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বার বার একই কথা বলে পানি ঘোলা করছে। পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলো করে লাভ হবে কিনা আমি জানি না। তবে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে তাদের কোনো বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না।

আরও পড়ুন: যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতি সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসা সম্ভব নয় আপাতত। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এই শেখ হাসিনা সরকার নির্বাচনের মূল দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৩৯ মাস ছাড়

ওবায়দুল কাদের বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন ভারতে যে সরকার ক্ষমতায় থাকবে, তার অধীনেই নির্বাচন হয়। এখানে যারা যারা দায়িত্বে থাকবে যেমন পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কিন্তু সরকারের অধীনে নয়, এরা সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা