ছিনতাই করা স্বর্ণ ভালুকা থেকে উদ্ধার!
সারাদেশ

ছিনতাই করা স্বর্ণ ভালুকা থেকে উদ্ধার!

সাজ্জাদুল আলম, ভালুকা সংবাদদাতা: লক্ষ্মীপুর এলাকায় ছিনতাইকৃত স্বর্ণ ময়মনসিংহের ভালুকায় দি আপন জুয়েলার্স নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

বুধবার (১৪) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভালুকা পৌর সদর শহীদ নাজিম উদ্দিন সড়কে দক্ষিণ পাশে সরকার টাওয়ার ১৪৪ নম্বর দোকান থেকে ওই ছিনতাইকৃত স্বর্ণ করা হয়।

আরও পড়ুন: বিশ্বকাপ দলে নেই রিয়াদ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট লক্ষ্মীপুর এলাকায় স্বর্ণ ছিনতাই হয়। এরপর ১৩ সেপ্টেম্বর রাতে ভালুকা মডেল থানার পুলিশের সহযোগীতায় ও লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের একটি দল নিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পৌর সদর শহীদ নাজিম উদ্দিন সড়কে দক্ষিণ পাশে সরকার টাওয়ার ১৪৪ নম্বর দি আপন জুয়েলার্স নামে এক স্বর্ণ ব্যবসায়ীর শ্যামল কর্মকারের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

দি আপন জুয়েলার্স স্বর্ণ ব্যবসায়ীর শ্যামল কর্মকারের সঙ্গে একাধিক মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

মামলার তদন্তকারী লক্ষ্মীপুর মডেল থানার (এসআই) মোহাম্মদ কাউসার উজ্জামান জানান, গত ১৩ আগস্ট লক্ষ্মীপুর এলাকায় থেকে স্বর্ণ ছিনতাই হয়। ছিনতাইকৃত স্বর্ণ ভালুকার দি আপন জুয়েলার্স নামে এক দোকান থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মুঠোফোনে জানান, আমাদের অভিযানে থাকা পুলিশের টিম ফিরে আসলে বলতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা