সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের কর্মবিরতি

সাজ্জাদুল আলম খান, ভালুকা : ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় দ্বিতীয়দিনের মতো ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।

আরও পড়ুন : যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে জার্মান অস্ত্র

তাদের দাবি সমূহ উপস্থাপন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন করা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন করা, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন করা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন করা।

ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমরা যাতে আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি সেজন্যই এ কর্মবিরতি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের এ দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবেন। গত সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের এই কর্মসূচি পালন করা হবে বলে ওই কর্মকর্তা জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা