সারাদেশ

মালয়েশিয়া যাওয়ার পথে ২৩ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে পুলিশের হাতে আটক হয়েছে ২৩ রোহিঙ্গা।

সোমবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে তাদেরে আটক করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ নারী, এক শিশু ও তিন পুরুষকে উদ্ধার করা হয়েছে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দালাল চক্রের সদস্যরা তাদেরকে নোয়াখালীয়াপাড়া এলাকায় এনে জড়ো করে। রাতে সমুদ্রে অবস্থানরত বড় ট্রলারে তাদের তুলে দেয়ার কথা ছিল।

তিনি আরো বলেন, উদ্ধার করা রোহিঙ্গা নাগরিকদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আজ মঙ্গলবার তাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা