সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও প্রতিদিনের সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুনায়েদ কবির সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।

আরও পড়ুন: খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হবে

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলার পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলার কর্মরত সাংবাদিকরা।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায় প্রমূখ।

আরও পড়ুন: কমবে সয়াবিন তেলের দাম!

সাংবাদিক নেতারা বলেন,সাংবাদিকরা, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে অহরহ হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত: ব্যবস্থা নিতে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা