পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সারাদেশ

পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পরিবারে চলছে শোকের মাতম। একই পরিবারের দুই কিশোরীকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা।

আরও পড়ুন: খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হবে

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আরাজি দুর্ল্লভপুর পশ্চিম গরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাড়ার কয়েকজন বন্ধুর সাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায় মল্লিকা রানী (১৩) ও ময়না রানী (১০)। এ সময় গভীর পানিতে তলিয়ে যায় তারা। পরে অন্যান্যদের চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা।

আরও পড়ুন: কমবে সয়াবিন তেলের দাম!

পরে তাদের পানি থেকে উদ্ধার করলেও মারা যায় মল্লিকা ও ময়না। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা সম্পর্কে ফুপু ও ভাতিজি।

নিহত মল্লিকা রাণীশংকৈল উপজেলার নেকমরদ কুশুমউদ্দীন বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ও ময়না গণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করত।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

পুকুরের পানিতে ডুবে দুই কিশোরি নিহতের সত্যতা নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শওকত আলী।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, ঘটনাটি বেদনাদায়ক। এমন ঘটনা এড়াতে পরিবারেরকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা