সারাদেশ

বালু উত্তোলন দায়ে এক লক্ষ টাকা জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এই ভ্রাম্যমান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে সুরমান আলী, বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার পূর্বষর্দি গ্রামের কালুর ছেলে নূর ইসলাম, কাঞ্চন মিয়ার ছেলে জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাকের ছেলে মামুন হোসেন, ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে শাহাদত ও ছানোয়ার মিয়ার ছেলে রাসেল মিয়া।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছে তারই ভিত্তিতে আজকে বালু উত্তোলনের স্হান থেকে ৬ জনকে ধরে নিয়ে এসে পৃথক দুটি মামলায় একজনকে ৫০ হাজার টাকা ও অপর ৫ জনকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা