সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলা ও শহর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সঞ্চালন এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জিএম মনিরুজ্জামান মনির, সাইদুর রহমান, পঞ্চসার ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গেল ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় বিএনপির আয়োজনে আনন্দ রেলি বের করে। এতে দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের সংর্ঘষে যুবদলের নেতা শাওন নিহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা