সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভেদু (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

নিহত ভেদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। মঙ্গলবার দিবাগত রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ভেদুর মৃত্যু হয়।

নিহতের স্বজন তরিকুল ইসলাম ও মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সেরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে বিএসএফের গুলিতে ভেদু মারা গেছেন। এছাড়াও গুলিতে আরও দুইজন আহত হয়েছেন।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। গোলাগুলির বিষয়ে বিজিবি কিছুই জানে না। এমনকি বিএসএফের দিক থেকেও কিছু জানানো হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা