সারাদেশ

নোয়াখালীতে গ্রেফতার ৫৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীসহ ৫৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রিকশা নিয়ে নামলেন মিঠুন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে সদর, সেনবাগ ও চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মী হলেন, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন (৫২) সোনাইমুড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো.আজাদ হোসেন (৫২) সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন লিটন (৩৮) সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো.জাকির হোসেন (৪৩) নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সক্রিয় কর্মী মোয়াজ্জেম হোসেন সবুজ (৩০), নোয়াখালী ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য শেখ ফরিদ উদ্দিন হারুন (৩২।

আরও পড়ুন: গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের মানুষ বিএনপির প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। প্রতিবাদী মানুষ কখন রাজপথ নেমে আন্দোলন করে রাজপথ দখল করে নেয় এ ভয়ে সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আমরা অন্যায় ভাবে এ দমন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬জন নেতাকর্মী রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা