ট্রেন আটকে দিলেন চা-শ্রমিকরা
সারাদেশ

ট্রেন আটকে দিলেন চা-শ্রমিকরা

সান নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কুলাউড়ায় ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা শহরের রেলগেট এলাকায় ট্রেনটি আটকে দেন শ্রমিকরা ।

আরও পড়ুন: নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম গোয়ালা বিষয়টি নিশ্চিত করে জানান, ৭টি চা-বাগানের শ্রমিকরা তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন।

এছাড়াও ঢাকা-বিয়ানীবাজার আঞ্চলিক সড়ক ও মৌলভীবাজার-রাজনগর সড়ক‌ও অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। ১২০ টাকা মজুরিতে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেননি তারা। আজও মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানের চা-শ্রমিকরা কাজে নামেননি। বিভিন্ন চা বাগানে শ্রমিকদের জড়ো হয়ে মিটিং-মিছিল করতে দেখা গেছে।

আরও পড়ুন: মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা