সারাদেশ

কনফেকশনারির আড়ালে ফেনসিডিল ব্যবসা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাব-৭ ফেনী অভিযান চালিয়ে মাদক কারবারি হাফিজুর রহমান মিল্লাতকে (৪৮) গ্রেফতার করেছে। এ সময় ৭০ তার কোল্ডকর্নার দোকান থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

আরও পড়ুন: সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট হাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর বাজার তার বাড়ি থেকে তাকে প্রথম আটক করে। পরে অভিযান চালিয়ে তার কোল্ডকর্নার দোকান মিল্লাদ ষ্টোর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান মিল্লাদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজার আশ্রাফুল উলম মাদ্রাসা সংলগ্ন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মেস্ত্ররী বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে কোল্ডকর্নার ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছে। র‌্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

আরও পড়ুন: মানবতার ফেরিওয়ালা ডাক্তার সানজিদা

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে শনিবার সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা