সারাদেশ

অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইলের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত ২

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতার এই ছবি নিয়ে চলছে নানা সমালোচনা। প্রশ্ন ওঠছে অস্ত্র হাতের ওই যুবকের আশ্রয়-প্রশ্রয়দাতা কে?

যুবলীগ নেতা মো. ইসমাইল ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সক্রিয় অনুসারী বলে জানা গেছে।

ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিল কোম্পানী জানান, স্থানীয় লোকজন থেকে শুনেছি ইসমাইল মানুষকে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাতো। এখন নাকি তার হাতে অস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা প্রশাসন খতিয়ে দেখা উচিৎ।

আরও পড়ুন: মংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব

যুবলীগ নেতা মো. ইসমাইল বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই। এটা নির্বাচনের সময় আমার পুলিশ কনস্টেবল বন্ধু একটা ছিল, তার অস্ত্র। দুষ্টামি করে তার হাত থেকে নিয়েছি। আমরা বন্ধু-বান্ধব মানুষ। এখন উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমি এ ধরনের কোন ছবি দেখিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা