সারাদেশ

যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

সান নিউজ ডেস্ক: গোপালগ‌ঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা (৩৫) না‌মে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা করে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দীন।

আরও পড়ুন: সরকার উৎখাত করা হবে

রোববার (২৪ জুলাই) রাত পৌ‌নে ৮টার দি‌কে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে। রানা মোল্লা একই উপ‌জেলার কা‌ঠি ইউনিয়নের মা‌লিবা‌ড়ি গ্রামের বাদল মোল্লার ছে‌লে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রোববার বিকেলে রানা মোল্লা ও তার তিন বন্ধু মিলে রঘুনাথপুর এলাকায় ঘুরতে যায়। খবর পেয়ে বদু সরদার ও তার ১৫/১৬ জন সহযোগী মিলে রানা মোল্লাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা