সারাদেশ

ভালুকায় জুয়েলার্সে ডাকাতির প্রতিবাদে মানববন্ধন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যাবসায়ীক নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার আয়োজনে পৌরসভার শহীদ নাজিম উদ্দিন রোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার পক্ষ থেকে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যাবসায়ীক নিরাপত্তার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় স্থানীয় সাংসদ, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, মডেল থানার অফিসার ইনচার্জ, বাজার ব্যবসায়ী সমিতিকে স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার সভাপতি শ্রী নিরঞ্জন বনিক, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার শাহা বাবু, সাংগঠনিক সম্পাদক গবিন্দ কর্মকার, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য, সদস্য অরুন কৃষ্ণ কর্মকার, নিতাই কর্মকার, সুমন কর্মকার, তুতা মিয়া, মানিক বনিক, দিলিপ বনিক, মন্তুষ শাহা, সরোয়ারদি খান, রতন কর্মকার প্রমুখ

উল্লেখ্য, গত বুধবার রাত ৯টায় পৌরসভার শহিদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে অতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকানের কাউন্টারের শোকেসে থাকা স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা