সারাদেশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা প্রত্যয়ন পত্র

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে ধর্ষণ মামলার আসামীকে বাঁচাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা প্রত্যয়ন পত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ শিক্ষক হলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর হক।

অভিযোগে জানা গেছে, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর বয়েত পাড়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী (১৭) কিশোরীকে ধর্ষণের দায়ে কারাগারে আটক আছেন একই গ্রামের মৃত: বিশ্বাদু মামুদের ছেলে আব্দুল মান্নান (৬৫)। তাকে জামিনে ছাড়াতে ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত দেখিয়ে মিথ্যা ও ভুয়া প্রত্যয়ন পত্র দেন ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক। ভাষার মাস ফেব্রুয়ারিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামীকে নির্দোশ প্রমাণ করে মূল ঘটনা আরাল করতে চাইছেন ওই শিক্ষক।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা আব্দুর রশিদ বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ২৪ ফেব্রুয়ারি স্কুলে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আব্দুল মান্নান উপস্থিত ছিলেন এ প্রত্যয়ন দিয়েছেন। তবে ভাষার মাস ফেব্রুয়ারিতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি তিনি।

পরবর্তীতে প্রধান শিক্ষক নিজেকে বাঁচাতে ১০ মার্চ ২০২২ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে তাকে উপস্থিত দেখিয়ে নতুন করে আবার প্রত্যয়ন পত্র তৈরী করে নিজের কাছে রেখেছেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনকে লিখিত অভিযোগ দিয়েছেন ধর্ষণে শিকার প্রতিবন্ধীর কিশোরীর মা। তিনি অভিযোগে বলেন, ২৪ ফেব্রুয়ারি ২০২২ তােিরখ বিকেল ৩টার সময় আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে আব্দুল মান্নান বাঁশ বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষন করে। যার মামলা বিচারাধীন রয়েছে।

জানতে চাইলে, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, আমি প্রত্যয়ন পত্র ১০ মার্চ, ২০২২ তারিখের দিয়েছি। এ সময় তিনি প্রত্যয়ন পত্রে অফিস কপি ও অনুষ্ঠানে ছবি সংবাদকর্মীদের দেখান। তাতে উল্লেখিত তারিখ রয়েছে। তিনি আরও বলেন, যদি স্বাক্ষর জাল বা তারিখ পরিবর্তন করে প্রত্যয়ন পত্র কেউ আদলতে জমা দেয় তাতে আমার কিছু করার নেই।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন জানান, প্রধান শিক্ষক কেন প্রত্যয়ন পত্র দিলেন, কি কারণে দিলেন এ বিষয়ে আমি বলতে পারবো না। এটা প্রধান শিক্ষকের নিজস্ব ব্যপার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা