ধর্ম পালনের সমান অধিকার ও শিক্ষক নিপীড়ন বন্ধের দাবি
সারাদেশ

ধর্ম পালনের সমান অধিকার ও শিক্ষক নিপীড়ন বন্ধের দাবি

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে সকল নাগরিকের ধর্ম পালনের সমান অধিকার নিশ্চিত, শিক্ষক নিপীড়ন বন্ধ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, লুট, অগ্নিসংযোগের বিচারের দাবীতে রুদ্রবীনা, আলোর ছন্দ, আনন্দধারা খেলাঘর আসর আয়োজিত পথসভা অনুষ্ঠিত।

আরও পড়ুন : লোডশেডিং সমন্বয়ে আরও সময় লাগবে

শুক্রবার (২২ জুলাই) বিকাল ৫ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রেলওয়ে স্টেশন, ঝলমল সিনেমাহল মোড় ও ধানমহাল এ পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভায় প্রকৌশলী রিয়াজুল হাসনাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী একরাম হোসেন, বাংলাদেশ কৃষক সমিতি, গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, শিক্ষক- গোলাম মোহাম্মদ, পলাশ মাজহার, উজ্জ্বল রবিদাস, পলাশ বাঙালী সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

সভায় বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শিক্ষক নিপীড়ন বন্ধের জোড় দাবি এবং বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন সহ দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা