সারাদেশ

কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ ও হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে প্রশান্ত কর শ্রাবণ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।

আরও পড়ুন: বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

এর আগে রোববার (১৭ জুলাই) রাতে রাবান গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতার প্রশান্ত কর শ্রাবণ উপজেলায় জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের মৃত নারায়ণ করের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গতকাল রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবণ নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামিন ও হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তাকে গ্রেফতারর ও বিচারের দাবি জানানো হয়।’

আরও পড়ুন: সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক

তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশ নিজে থেকেই উদ্যোগী হয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শ্রাবণকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সোমবার বিকেল ৪টা পর্যন্ত অভিযুক্ত শ্রাবণ পলাশ থানার হাজতে আছেন বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা