পানির ট্যাঙ্কে চেতনা নাশক মিশিয়ে চুরি
সারাদেশ

পানির ট্যাঙ্কে চেতনা নাশক মিশিয়ে চুরি

আমীরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : অভিনব কৌশলে চুরির একটি সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ ৬জনকে আটক করেছে নীলফামারীর জলঢাকা পুলিশ। এ চক্র নির্দিষ্ট বাড়ির পানির ট্যাঙ্কে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে অহরহ চুরি করতো।

আরও পড়ুন : দেশে ২৩ লাখ শিশু অটিজমে ভুগছে

সোমবার (২৮ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে চুরি করা দুটি মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো ; চোর চক্রের প্রধান ফজল আলী ওরফে চোর চেয়ারম্যান ফজল (৩৯), তার সহযোগী আল-আমিন (২৬), মঈন হাসান ওরফে শিউল (২৮), ডাবলু মিয়া (৪৫), মো. সোহাগ (২০) ও হাসান আলী (১৯)।

পুলিশ জানায়, জলঢাকা উপজেলার কিসামত বটতলা গ্রামের নুরন্নবীর বাড়িতে গত ১৪ জুন গভীর রাতে একই কায়দায় একটি মোটরসাইকেল, স্বর্ণের এক জোড়া হাতের বালা ও এক জোড়া কানের দুল চুরি যায়। এরই সূত্র ধরে পুলিশের একটি দল চুরি যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে।

আরও পড়ুন : জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন পুতিন

গত ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জলঢাকা থানার পরিদর্শক ফিরোজ কবির জানান, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ চক্র দীর্ঘদিন থেকে জলঢাকাসহ নীলফামারী জেলা এবং আশপাশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় চুরি করে আসছিল।

আরও পড়ুন : সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, এ চোর চক্র বাড়ির টিউবওয়েল এবং পানির ট্যাংকের ভেতরে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দিতো। পরে ওই টিউবওয়েল বা ট্যাঙ্কির পানি পান করে বাড়ির সদস্যরা অচেতন হয়ে পড়লে তারা ঘরে ঢুকে আলমিরা, ওয়ার ড্রপ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যেতো বলে আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা