ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারামারি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারামারি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ভুয়া দলিল দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে জনৈক আতিকুর রহমানের বিরুদ্ধে। জমির মালিক জমিতে গেলে আতিকুরের ছেলে মোস্তাফা দলবল নিয়ে তাদের ধাওয়া করেন।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আতিকুর রহমান চিলারং ইউনিয়নের আখনগর বাজারের গোলাম মোস্তফার ছেলে।

আরও পড়ুন : দেখিয়ে দিয়েছি আমরাই পারি

পৈত্রিক সূত্রে জমির মালিক প্রফুল্ল রায় বলেন, আমার দাদা মথুর নার্থ নামে সিএস রেকর্ডীয় মালিক। দাদার ভোগ দখলকারীকার থাকা অবস্থায় মারা গেলে তার ৩ ছেলে ওই জমি ভোগ দখলীকার থাকেন এবং তাদের নামে এসএ খতিয়ানে প্রকাশিত হয়। উক্ত জমি আমরা খারিজ খতিয়ান করে নিয়েছি এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি।

জমিটি আমাদের বাড়ি হইতে ৫ কিলোমিটার দুরে এবং গোলাম মোস্তফার বাড়ির সন্নিকটবর্তী হওয়ায় তারা বর্গা আবাদ করতো। এরই মধ্যে তারা গোপনে একটি ভূয়া দলিল তৈরী করে আমাদেরকে তাড়িয়ে দেয় এবং এ কথাও বলে যে আমরা যদি ঐ জমি দখলে যাই তবে প্রাণে মেরে ফেলবে। এতে আমরা ভীত হয়ে রবিবার (২৬ জুন) তাদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

আরও পড়ুন : রাশিয়ান স্বর্ণ আমদানি নিষিদ্ধ!

অভিযোগ প্রসঙ্গে আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা রাজী হননি।

এ ব্যাপারে চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত নিয়ে ঝামেলার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

আরও পড়ুন : কমছে ভোজ্যতেলের দাম

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় ওসি কামাল হোসেন বলেন, আখানগর বাজারে ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা