সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। এ সময় আহত হন আরো ৩ জন।

আরও পড়ুন : নিজের বাসার ছাদে বাগান করেন

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন- ফরিদপুরের বড় নাওডুবি এলাকার ছলেমান মাতুব্বরের ছেলে রকিবুল (১৮), কাইচাইল এলাকার জুবায়ের (২৩) এবং রাজৈরের শংকরদি এলাকার দুলাল মোল্লার ছেলে আফনান (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজৈরের বদরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেলুন বিক্রির উদ্দেশ্যে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি পুকুরপাড়ে বেলুনে গ্যাস প্রয়োগ করছিলেন ৩ বেলুন বিক্রেতা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

এ সময় গ্যাস ঢুকানোর সময় বিকট শব্দে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা আরেক বেলুন বিক্রেতাসহ তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক বাচ্চা বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত অজ্ঞাতনামা বেলুন বিক্রেতার মৃত্যু হয়। আহত অপর ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : আরও অস্ত্র চান জেলেনস্কি

এ ব্যাপারে রাজৈর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত হচ্ছে। তদন্ত করে পয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা