সারাদেশ

জাজিরায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় মাস্টার সাইফুল ইসলাম মালত (৪২) নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

আরও পড়ুন: ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টা দিকে জাজিরা উপজেলার খোশাল সিকদার কান্দি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সুজন ফকির নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম বিএম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। গতবার জাজিরার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়।

আরও পড়ুন: সেই ডিপোর আরও এক কর্মীর মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও আহত হিরু শেখ সূত্রে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সাইফুলের সঙ্গে স্থানীয় সুজন ফকির, হালিম ফকিরসহ কয়েকজনের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাত সাড়ে ১০টা দিকে জাজিরা বাজার থেকে খোশালকান্দি বাড়ি ফিরছিলেন, সাইফুল মালত ও হিরু শেখ। খোশাল সিকদার কান্দি ব্রিজের পার হওয়ার পর পূর্বপরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন সাইফুল মালত ও হিরু শেখের ওপর হামলা করে।

এ সময় হিরু শেখ ধস্তাধস্তি করে পালিয়ে গেলেও সাইফুল মালতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্বার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পথে সাইফুল মারা যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জড়িত সন্দেহে সুজন ফকির নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে এ রিপোর্টর লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান মজুদ, ১ লক্ষ টাকা জরিমানা

নিহত সাইফুল ইসলাম মালতের স্ত্রী মিতু বলেন, আমাদের পরিবার রাজনীতির সঙ্গে জড়িত। আজ রাজনীতির জন্য তার জীবন গেল। আমি এর বিচার চাই। এখন আমার ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব?

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সুজন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। লাশ এখনো এসে পৌছেনি। মামলা ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা