সারাদেশ

টাকা নিয়ে পালানোর সময় চোর আটক 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি করে পালানোর সময় চোরকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: অষ্টগ্রামে চুরি হয়ে যাচ্ছে ল্যাম্প পোস্টের ব্যাটারি

মঙ্গলবার (৭ জুন) আনুমানিক সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মকটুলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শরাফ উদ্দিন মাইজবাগ থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথিমধ্যে তার পকেট থেকে সাজু নামে এক চোর ২৫ হাজার টাকা চুরি টাকা নিয়ে যায়। পরে তাকে ধাওয়া করে আটক ওই ইউপি সদস্য।

এরপর তাকে ঈশ্বরগঞ্জ নিয়ে আসা হয়। চোরের কাছ থেকে টাকা আদায়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এই ইউপি সদস্য।

আরও পড়ুন: বোয়ালমারীতে ৭ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

এ বিষয়ে ইউপি সদস্য শরাফ উদ্দিন জানান, চোর সাজু আমার পকেটে থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে চাইলে আমি তাকে আটক করে ঈশ্বরগঞ্জ নিয়ে আসি। টাকা আদায়ের পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

অভিযুক্ত সাজু চুরির ঘটনা স্বীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা