সারাদেশ

মাদারীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

শফিক স্বপন, মাদারীপুর: ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মাদারীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের পুরান বাজার এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন।

পরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদুর রহমান মুন্সি, নিটুল খন্দকার, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, ইরসাত হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদারসহ অন্যান্যরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা