সারাদেশ

ঈশ্বরগঞ্জে জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা শুরু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): আগামী ১৫-২১ জুন অনুষ্ঠিতব্য জনশুমারী ও গৃহগণনা প্রকল্প বাস্তবায়ন করতে ঈশ্বরগঞ্জ উপজেলায় শুমারি গণনাকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্তরা এতে অংশ নেন। পর্যায়ক্রমে ৪-১৪ তারিখ পর্যন্ত সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে।

(৪ এপ্রিল) শনিবার সকাল ৯টায় ঈশ্বরগঞ্জ পরিসংখ্যান অফিসের উদ্যোগে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার মোঃ শহিদুল ইসলাম।

প্রশিক্ষণের প্রাথমিক পর্বে আইটি সুপারভাইজার রেজাউল হক দিনার বলেন, আসন্ন ষষ্ঠ জনশুমারি সফল করতে আমাদের যা যা করা প্রয়োজন তা আমরা করবো। এবারের এই জনশুমারি অন্যান্য বারের চেয়ে আলাদা। কারণ এবারই দেশে প্রথমবারের মতো ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে সমস্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফলে শুমারির পর অতি অল্প সময়ে তথ্যগুলো সরকারী, বেসকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার জোনাল অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকারী নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে এই জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা যে সরকারী কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেখানে গাফলতি করার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে অন্যান্য জোনাল অফিসার সহ গণনাকারী, সুপারভাইজারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা