সারাদেশ

মুন্সীগঞ্জে বিধবার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এক বিধবার সম্পত্তি আত্মসাৎতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ মে) বিধবা নারী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, আধরা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের প্রয়াত শমসের আলী দেওয়ান গত ৪ বছর পুর্বে মৃগি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে তার স্ত্রী বিধাবা হোসনে আরা বেগম অতিকষ্টে তার দশ বছরের মেয়ে সোহানাকে নিয়ে তার স্বামীর ভিটায় বসবাস করে আসছে। এতে সম্পত্তি আত্মসাৎ করার জন্য হোসনে আরা বেগমের ভাসুর মনছুর আলী দেওয়ান (৪৫) ও তার জা- রোজিনা বেগম (৪০) মিলে সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করছে।

এর আগে ওই বিধবার ভিটি হতে মুনছুর তার লোকজন নিয়ে পাছপালা ও মাটি কেটে নিয়ে গেছে বলে জানা গেছে। গেলো সোমবার (২৩ মে ) সকাল ১০ টার দিকে বিধবা হোসনে আরা তার স্বামীর লাগানো আমগাছ হতে আম পারলে, মুনছুর ও তার স্ত্রী রোজিনা বাঁধা প্রয়োগ করে ও জোর করে তাদের বাড়ি থেকে তারানোর চেষ্টা করে। এক পর্যায়ে হোসনে আরা বেগমকে মাইরপিট করে এবং তার মেয়েকে মারধরের হুমকি প্রদর্শন করে।

এ ব্যপারে অভিযোগকারী হোসনে আরা বেগম বলেন, ৪ বছর পুর্বে মৃগি রোগে আক্রান্ত হয়ে আমার স্বামী মারা যায়। এরপর হতে আমি আমার ১০ বছরের মেয়ে সোহানাকে নিয়ে আমার স্বামীর ভিটায় অতিকষ্টে বসবাস করে আসছি। আমার ভাসুর আমার স্বামীর ভিটাটি আত্মসাৎ করার জন্য আমাকে নানা ভাবে হুমকি সহ মাইরপিট করে। আমি এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় আজ একটি অভিযোগ করেছি।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই শুকান্ত বাউল বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগকারী একজন বিধবা নারী। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা