সারাদেশ

ফেনীতে গরুসহ গ্রেফতার ৪

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভুইয়ায় চার গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মে) ভোরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকা থেকে চোরাইকৃত গাভী ও বাছুরসহ চার চোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার কবিরহাট থানার বদরপুর ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে জয়নাল আবেদীন বিপ্লব (২০), ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মুন্সি বাড়ীর মোঃ হাবিব উল্যাহ ছেলে মো. জাবেদ উল্লাহ অনিক (২৩), একই গ্রামের বড় কাজী বাড়ীর কালা মিয়ার ছেলে ছাইদুল হক (২৮) ও পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর গ্রামের হাজী লাল মিয়ার বাড়ীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল মান্না মানিক (২৭)।

পুলিশ জানায়, গত ৫ মার্চ ভোরে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বেলাল হোসেনের একমাত্র আয়ের উৎস দুগ্ধ গাভী ও বাছুর চুরি করে চোরের দল। পরে তারা গাভী ও বাছুর অন্যত্র বিক্রয় করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকা থেকে চোরাইকৃত গাভী ও বাছুর উদ্ধার করে। এসময় পেশাদার গরু চোর জয়নাল আবেদীন বিপ্লব, মো. জাবেদ উল্লাহ অনিক, ছাইদুল হক ও আব্দুল মান্নান ওরফে মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

দাগনভুইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতদের রোববার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা