সারাদেশ

পুলিশের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আমিরুল হক, নীলফামারী: বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নীলফামারীতে কনস্টেবল ও নায়েকদের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ মে) বিকেলের দিকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-২০২২ এর ষষ্ঠ ব্যাচের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনা অনুযায়ী পুলিশের কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্যের জন্য বছরে
ন্যূনতম একবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পুলিশ সদস্যদের জন্য বাস্তবমুখী বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, মডিউল এবং দক্ষ প্রশিক্ষক দ্বারা শিক্ষা দানের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়বে। এছাড়াও মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ যথাযথ কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল-ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা