সারাদেশ

গৃহবধূর গালে খুন্তির ছ্যাঁকা!

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মৌসুমী আক্তার (২১) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে আটক ১০

বৃহস্পতিবার (১৯ মে) গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম ও শাশুড়ি বেদেনা খাতুনকে (৫০) গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। এর আগে গত রোববার (১৫ মে) উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মিজান মিয়ার মেয়ে মৌসুমী আক্তারের সঙ্গে একই উপজেলার বাঘাসুরা গ্রামের আব্দুল নুরের ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। চাকরির সুবাদে সাইফুল একসময় স্ত্রী, মা, বোনকে নিয়ে নোয়াপাড়া গ্রামে ভাড়া বাসায় ওঠেন। সাইফুল-মৌসুমীর রাব্বি নামে ১৮ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস ধরে স্বামী, শাশুড়ি ও ননদ দেড় লাখ টাকা যৌতুকের জন্য মৌসুমীকে চাপ প্রয়োগ করতে থাকেন। কিন্তু মৌসুমীর দরিদ্র বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ১৫ মে দুপুরে সাইফুল ক্ষিপ্ত হয়ে মৌসুমীকে মারপিট শুরু করেন। একপর্যায়ে ননদ নাইমা ও শাশুড়ি বেদেনা খাতুন মিলে মৌসুমীর বাঁ গালে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়। ওই দিনই মৌসুমীর ১৮ মাসের শিশু সন্তানসহ তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাবা মিজান মিয়া মেয়ের অবস্থা দেখে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আরও পড়ুন: পার্কে ৫ জোড়া কপোত-কপোতী আটক

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাতে মাধবপুর থানায় গৃহবধূ মৌসুমী আক্তার মাধবপুর থানায় একটি মামলা করেন। মামলায় স্বামী সাইফুল ইসলাম, শাশুড়ি বেদেনা খাতুন ও ননদ নাইমাকে আসামি করেন। পরে সাইফুলকে লাখাই উপজেলার মুড়াকরি গ্রাম থেকে ও শাশুড়িকে নোয়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মৌসুমী মামলায় উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য মারধর করা হতো। ওই দিন বাবার কাছ থেকে দেড় লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় স্বামী, শাশুড়ি ও তার বোন মিলে মারধর করে গালে গরম খুন্তির ছ্যাঁকা দেন।

সান নিউজ/এমcj gcgdy

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা