ত্রিশা‌লে স্কুল শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় দপ্ত‌রি ব‌হিষ্কার
সারাদেশ

ত্রিশা‌লে স্কুল শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় দপ্ত‌রি ব‌হিষ্কার

মোঃ মনির হোসেন ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশা‌লে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অ‌ভি‌যোগে দপ্তরি আ‌নিছুর রহমান‌কে সাম‌য়িক বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন : ভারতে পিকে হালদারের বিচার-শাস্তি হতে পারে

জানা গে‌ছে, উপ‌জেলার ধানীখোলা ইউ‌নিয়‌নের চৌপাগাড়িয়া গ্রামের ছ‌লি মোড়ল বা‌ড়ির ভ্যানচালক মোঃ সুরুজ আলীর মেয়ে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী‌কে ধর্ষণের অ‌ভি‌যোগে গত শ‌নিবার ( ১৪ মে ) বি‌কে‌লে দপ্ত‌রি আ‌নিছুর রহমান‌কে সাম‌য়িক ব‌হিষ্কার করা হয়। এর আ‌গে ওই দিন দুপু‌রে স্কু‌লের প্রধান শিক্ষক বরাবর ‌লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন ভুক্ত‌ভোগী শিক্ষার্থী।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ( ১২ মে ) বিকালে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তারই স্কুলের দপ্তরি আনিসুর রহমান (৩৫)। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুদ্ধ।

স্থানীয় মাসুদ রানা, আব্দুল খা‌লেক, মোঃ দে‌লোয়ার হো‌সেন ও কাজল মিয়া ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, দপ্তরি আ‌নিছুর রহমান এর আ‌গেও একাধিকবার এরকম ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। সে স্কু‌লে ব‌সেই মাদক সেবন করে এবং বিক্রি ক‌রে। স্কু‌লের প্রধান শিক্ষক‌কে বারবার জানা‌লেও তি‌নি এ‌তে কোন কর্ণপাত ক‌রেন‌নি।

আরও পড়ুন : টাকার মান কমলো

ভুক্ত‌ভোগী শিক্ষার্থীর নবম শ্রেণী পড়ুয়া সহপাঠী ফারজানা নুসরাত রিয়া ও মীম আক্তার ব‌লেন, দপ্ত‌রি আ‌নিছুর রহমা‌নের কাছ থে‌কে আমরা নিরাপদ নই। আমরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগী। আমা‌দের সহপাঠীর সা‌থে ঘ‌টে যাওয়া ঘটনার দৃষ্টান্তমূলক শা‌স্তি ও স্কুল থে‌কে স্থায়ী ব‌হিষ্কা‌রের দা‌বি জানায়।

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম জানান, অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে দপ্ত‌রি‌কে সাম‌য়িক ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। মাদক সেব‌নের বিষয়‌টি আমার জানা নেই।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, এ বিষয়ে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অ‌ফিসার জিল্লুর রহমান আনম জানান, এ ঘটনায় সোমবার অ‌ভিযুক্ত দপ্ত‌রি‌কে সাম‌য়িক ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে ঘটনার সত্যতা প্রমা‌ণিত হ‌লে তা‌কে অবশ্যই স্থায়ী ভা‌বে ব‌হিষ্কার করা হ‌বে।

আরও পড়ুন : কর্মীদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ

তি‌নি আরও ব‌লেন, এ ঘটনায় আ‌মি স্কুল প‌রিদর্শন ক‌রে ৩ (‌তিন) সদস্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করি এবং উক্ত ক‌মি‌টি‌কে ৭ কার্যদিব‌সের মধ্যে তদ‌ন্তের প্রতি‌বেদন জমা দেওয়ার জন্য নি‌র্দেশ প্রদান করা হ‌য়ে‌ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা