সারাদেশ
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির 

সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সৈয়দপুর বি-আখড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় সভাপতি ও কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বািচত হয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধের প্রভাব সারাবিশ্বে ছড়িয়ে গেছে

এছাড়াও সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম মোঃ মিজানুর রহমান মিন্টু।

বুধবার (১১ মে) বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডিহল) এ সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: দেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোহামুদুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেস্ট অব অনার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাদ, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কমল কুমার রায়।

কাউন্সিলে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা