ছবি: সংগৃহীত
সারাদেশ

সাভার-মানিকগঞ্জে ঈদের দিনে গ্যাস থাকবে না

সান নিউজ ডেস্ক: ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকার মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ে গ্যাস থাকবে না। সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আরও পড়ুন: ঈদুল ফিতর কবে জানা যাবে কাল

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় গ্যাস থাকবে না।

একই সঙ্গে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা