সারাদেশ
গ্রাম পুলিশকে মারধর

ঈশ্বরগঞ্জ থানার সেই এসআইকে প্রত্যাহার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার এসআই এর বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

বিষয়টি নিয়ে সোমবার ( ২৫ এপ্রিল ) বিকেলে ওই গ্রাম পুলিশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় ওই এসআইকে থানা থেকে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবু তাহের সোমবার সাপ্তাহিক হাজিরা দিতে থানায় আসে। এসময় এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত হোসেন জাটিয়া ইউনিয়ন থেকে কে আসছে জানতে চায়। তখন গ্রাম পুলিশ আবু তাহের আমি আসছি স্যার একথা বলে তার কাছে যান। এসময় এসআই আরাফাত তাকে জামার কলার ধরে লাঠিপেটা করে তার মুঠোফোন নিয়ে যায়।

এসময় আবু তাহের তার মুঠো ফোন ফেরত চাইলে আরাফাত তাকে জিডি ও চাকরি খেয়ে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি নিয়ে তাহের এঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় সাথে সাথে এস আই আরাফাত কে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এসআই আরাফাত বিষয়টি অস্বীকার করে। তবে ঐ গ্রাম পুলিশকে রাগের মাথায় ধমক দেওয়ার কথা স্বীকার করেন।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ

এবিষয়ে জানতে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, এঘটনায় আরাফাতকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন বলেন, এবিষয়ে একটি লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা