বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, আড়াই লক্ষ টাকা অর্থদন্ড
সারাদেশ

বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বিসিকি শিল্প এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী শাখার তথ্যের ভিত্তিতে অবৈধ তিনটি পলিথিন তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল অবৈধ পলিথিন জব্দ করা হয়।

আরও পড়ুন : থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার বেগম । এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

এসময় সরকার নিষিদ্ধ পলিথিন তৈরীর করার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে এসপি প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাকে ১ লাখ টাকা, ভাই ভাই প্রিন্টিং এন্ড প্যাকেজিংকে ১ লাখ ও আল মদিনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানাকে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এসময় উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ।

আরও পড়ুন : ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার বেগম জানান, পলিথিন কারখানার মালিকদের সর্তক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা