চাষাবাদ করতে চাওয়ায় ভয়ভীতি দেখানোর অভিযোগ
সারাদেশ
ফসলি জমিতে বালুর পাহাড়

চাষাবাদ করতে চাওয়ায় ভয়ভীতি দেখানোর অভিযোগ

টাঙ্গাইল (ভূয়াপুর) প্রতিনিধি : টাঙ্গাইল ভূঞাপুরে ফসলি জমি জবরদখলে নিয়ে বালুর পাহাড় করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে। এছাড়াও পৈতিক সম্পতি ফেরত ও জমিতে কৃষি ফসল চাষাবাদ করতে চাওয়ায় জমি মালিকদের ভয়ভীতি ও মারধর করার হুমকিও দেয়া হচ্ছে।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া বালুঘাট এলাকার ফসলি জমি ভাঙনকৃত জমির মালিকরা এমন অভিযোগ করেছেন স্থানীয় নজরুল মেম্বার, মোন্নাফ সরকার ও মোস্তাফা সরকারের বিরুদ্ধে।

জমির মালিক বাদশা মিঞা, আকবর প্রামাণিক, মোজ্জাফর প্রামাণিক ও ফিরোজা বেগম বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালুর পাহাড় করে রেখে তা বিক্রি করছেন স্থানীয় নজরুল মেম্বারসহ বেশ কয়েকজন প্রভাবশালী চক্র।

তারা বছরের পর বছর আমাদের ফসলি জমি জবরদখল করে বালু ব্যবসা পরিচালনা করছেন। তাদের থেকে জমিগুলো ফেরত চাইতে গেলে তা না দিয়ে ভয়ভীতি দেখায়।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

দীপু তালুকদার বলেন, প্রভাবশালী নজরুল মেম্বার, মোন্নাফ সরকার ও মোস্তাফা সরকার এবং তার সহযোগীরা কৃষকদের পৈতিক সম্পতিগুলো ক্ষমতার দাপটে সন্ত্রাসী বাহিনী দিয়ে জবরদখল করে বালু বিক্রি করে আসছেন।

তিনি আরও বলেন, তাদের থেকে জমিগুলো ফেরত চাইলে জমি মালিকদের উপর নানা সময়ে হামলা ও প্রাণানাশের হুমকি প্রদান করছে। রাতের আঁধারে জমি মালিকদের রাস্তা অবরোধ করে ভয়ভীতিমূলক কথাবার্তাও শোনায়।

এসব অভিযোগের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য ও ঘাট মালিক নজরুল বলেন, ঘাটে বালু রাখা জমি মালিকদের থেকে লিজ নিয়ে প্রতি বছর টাকা দেয়া হয়। তার কাগজপত্রও আছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ওই এলাকার জমি মালিকরা কোন অভিযোগ করেনি থানায়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা