প্রথমবারের মতো ইবিতে হলে হলে ইফতার!
সারাদেশ

প্রথমবারের মতো ইবিতে হলে হলে ইফতার!

সান নিউজ ডেস্ক: প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে স্ব স্ব হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঝড়ে গাছ ভেঙে ঘরচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

বুধবার (১৩ এপ্রিল) বিনামূল্যে এই ইফতার বিতরণ করেন হল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে ইফতারির পূর্বে হলগুলোতে পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে শেখ রাসেল হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘কর্তৃপক্ষের ভিন্ন রকম এই আয়োজনে আমরা সবাই খুবই আনন্দিত। হলের বন্ধুরা মিলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, পবিত্র এই রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সবই চলছে, আমরা যথাযতভাবে সকল দায়িত্ব পালন করছি। তার বাহিরে গিয়ে আমরা শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে ইফতার করলাম। শিক্ষার্থীরাই আমাদের সব। তাদের সুস্থতা কামনা করছি, যেন সকলে সুস্থভাবে রোজা পালন করতে পারে!

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা