বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সারাদেশ

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম রিক্তা বেগম (২৪)। তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামের হারুন শেখের ছেলে সোহানের স্ত্রী।

আরও পড়ুন: হুমায়ুন আজাদ হত্যা: ৪ জঙ্গির ফাঁসি

জানা যায়, বুধবার (১৩ এপ্রিল) সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক সন্তানের জননী রিক্তা বেগমের লাশ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জেরে রিক্তা আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানান। রিক্তার ই¯্রাফিল ওরফে তাসকিন নামে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা