ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সংযোগে হয়রানির অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর: গত দেড় মাস আগে প্রথম অনলাইন করে সামান্য সমস্যায় অনলাইনটি বাতিল করে দেয়া হয়। এরপর পুণরায় বিদ্যুৎ সংযোগের আবেদন করলে অনুমোদিত হয়। এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি।

আরও পড়ুন: একাদশের রেজিস্ট্রেশন শুরু

মাদারীপুর সদর উপজেলা শতভাগ বিদ্যুৎতায়ণ হয়েছে গত ২-৩ বছর আগে। কিন্ত এখনো অনেকেই বিদ্যুৎ নিতে হয়রানির স্বীকার হচ্ছে। এরকম একজন মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের আনিচ চৌধুরী। গত দেড় মাস আগে দুইবার অনলাইন করে বিদ্যুৎ সংযোগ নিতে সকল জামানত জমা দিয়েও মিলেনি তার বিদ্যুৎ সংযোগ। একেতো মাহে রমজান অন্যদিকে প্রচন্ড গরম তার মধ্যে এই আধুনিক যুগে ঘরে বিদ্যুৎ নাই। এর মধ্যে তার ঘরে জুড়ে এসেছে একটি সন্তান। বিদ্যুৎ না থাকায় থাকতে হচ্ছে অন্য স্থানে অন্য বাসায়।

মার্চের প্রথম দিকে অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের সকল টাকা জমা দিয়েছিল কিন্ত এক মাস পড়ে এসেও দেখে অনলাইনে লেখা আছে বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় লাইনম্যান নিয়োগকৃত। একথা অফিসে জানালেও তারা তেমন কোন ব্যবস্থা না নিয়ে গ্রাহককে বলেছে পেয়ে যাবেন প্রয়োজনে মিঠাপুর অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করেন। মিঠাপুর যোগাযোগ করলে সে জানায় তাদের কাছে এই নামে কোন মিটার আসেনি।

এই আনিচের মত শত শত গ্রাহক রয়েছে যারা অনলাইনের মাধ্যমে টাকা জমা দিয়ে শুধু অপেক্ষার প্রহর গুনচ্ছে। অনেকেই ধৈর্য হারা হয়ে বিদ্যুৎতের আসা ছেড়ে দিয়েছে। এরকম আর একজন জাহাঙ্গীর তার বাড়ি ধুরাইল সেই প্রায় ২৫দিন পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে তাও অনেক বার বিভিন্ন স্থানে ফোন দিয়ে।

আনিচ চৌধুরী জানান, আমি দেড় মাস আগে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে মিটারের টাকা অনলাইনে মাধ্যমে জমা দিয়েও এখনো বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাই নাই। আমার বাড়িতে থাকা অসম্ভব হওয়ায় অন্যের বাড়িতে থাকতে হচ্ছে আমার শিশু সন্তান নিয়ে। আমি একাধিকবার মাদারীপুর পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করে কোন সমাধান পাই নাই। যেখানে সরকার বলে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দিবে সেখানে দেড় মাসে বিদ্যুৎ সংযোগ পাই নাই। তাহলে সরকারের কথা বিদ্যুৎ মানলো কিভাবে।

আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার

মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মাদ জোনাব আলী জানান, সকল কিছু ঠিক থাকলে ৭দিনের মধ্যে একজন গ্রকহকের বাড়িতে আবাসিক সংযোগ দিয়ে থাকি। তবে আমাদের অফিসের কারো গাফলতি থাকলে আমরা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া যারা সংযোগ এখনো পায়নি, তাদের সংযোগ শীঘ্রই দেয়ার চেষ্টা করব।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা