সারাদেশ

ঈশ্বরগঞ্জে রমজানে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন চালের দোকান, মুদি দোকান, মাংসের দোকান, মাছ বাজার, কাচা বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়। পণ্যের মূল্যতালিকা না টাঙানোসহ অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে কয়েকটি দোকানকে বিভিন্ন অঙ্কের জরিমানা ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পন্য মূল্যের দাম স্বাভাবিক রাখার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের নেতৃত্বে এ ভ্রাম্যামান আদালত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের,ময়মনসিংহ জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী ভূঞা, ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্য বৃন্দ।

আরও পড়ুন: উখিয়ায় ১৩৬ জন রোহিঙ্গা আটক

অভিযান চলাকালে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করে ব্যবসা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক ৫টি মামলায় ৫ প্রতিষ্ঠানকে ৯০০০ টাকা ও দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ১ প্রতিষ্ঠানকে ২০০ টাকাসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ৯২০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন জানান, পবিত্র রমজান মাসে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে দোকানে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা রা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা