সারাদেশ

মাদারীপুরে ১২ দিনেও মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নিখোঁজ হওয়ার ১২ দিন পেরিয়ে গেলেও এক মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি। সন্তানকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পড়েছে পুরো পরিবারটি। এই ঘটনায় গত ২৭ মার্চ মাদারীপুর সদর থানায় একটি জিডি করেছে নিখোঁজ ছাত্রের পরিবার। সরকারের কাছে নিখোঁজ মাদ্রসা ছাত্রের পরিবার দ্রুত তাদের সন্তানের সন্ধানের দাবী জানিয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের বাড়ি থেকে একই ইউনিয়নের উত্তর হোগলপাতিয়া গ্রামের ‘উদ্যম ইয়াতীম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসা’র শিক্ষার্থী রিফাত খান মাদ্রসায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রিফাতের বাবা আবদুল লতিফ খান গত ২৭ মার্চ মাদারীপুর সদর থানায় একটি জিডি করেন। কিন্তু গত ১২ দিনেও তাদের সন্তানের কোন খোঁজ না পেয়ে পুরো পরিবার এখন শোকে স্তব্দ হয়ে গেছে। তারা পুলিশ ও সরকারের কাছে দাবী জানিয়েছে, দ্রুত নিখোঁজ মাদ্রাসা ছাত্র রিফাতের সন্ধান করে পরিবারের কাছে যেন সরকার ফিরিয়ে দেয়।

নিখোঁজের বাবা আবদুল লতিফ খান বলেন, ‘আমার কারো সাথে কোন শত্রুতা নেই। আমার ছেলেটি বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার জন্য বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ। কোথাও তাকে খুজে পাচ্ছি না। ছেলেকে না পেয়ে গত ২২ মার্চ তারিখ থেকে আমরা পাগল হয়ে গেছে। এখন মাথায় কিছুই আসে না।’

রিফাতের বড় বোন রোজিনা বেগম বলেন, ‘আমার ভাইকে কোথাও খুজে পাচ্চি না। আমাদের সব আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ নিয়েছি। এখন আল্লাহ জানে কী হয়েছে। আমি আমার ভাইকে খুঁজে আমাদের কাছে দেওয়ার দাবী করছি। সরকার যেন আমার ভাইকে এনে দেয়।’

আরও পড়ুন: হঠাৎ অস্থির চালের বাজার

এই বিষয়ে ‘উদ্যম ইয়াতীম শিশু পল্লী ও হাফেজিয়া মাদ্রাসা’র প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ বলেন, ‘গত ২১ মার্চ তারিখে রিফাত মাদ্রসা থেকে বাড়ি যায়। এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।’

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানিয়েছেন, ‘মাদ্রসা ছাত্র রিফাত খানের নিখোঁজ নিয়ে একটি জিডি হয়েছে। আমরা বিষয়টির খোঁজ খবর নিয়ে দেখছি, আসলে কী হয়েছে?

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা