সারাদেশ

রাজারহাটে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কন্ট্রোলারের মতবিনিময়

জাহাঙ্গীর আলম, রাজারহাট (কুড়িগ্রাম): সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি কন্ট্রোলার ইয়াসির আবদেল হামিদ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার- জেন্ডার ইকুয়ালিটি, হিউম্যান রাইটস্ এন্ড ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কো-অপারেশন সেকশন, এ্যাম্বাসি অফ সুইডেন রেহানা খান মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আসেন।

আরও পড়ুন: রাশিয়ার ‘দাবি মেনে নেবে’ ইউক্রেন

সৈয়দপুর বিমানবন্দর থেকে দপ্তারিক গাড়িতে সরাসরি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে আসেন পরিদর্শক দলটি। পরিদর্শক দলটি ছিনাই ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সঙ্গে সাক্ষাত করেন এবং বিবিএফজি এর অভিজ্ঞতা বিনিময় ও বিবাহ-চুক্তি কর্মপরিকল্পনায় সফলতা নিয়ে আলোচনা করেন।

এরপর ছিনাই যুব সমাবেশে যোগ দেন। এ সকল কর্মপরিকল্পনা থেকে কি কি শিক্ষা ও সফলতা, প্রকল্পকাল অতিক্রমের পর ভবিষ্যত পরিকল্পনা এবং বিভিন্ন বিবৃতির প্রভাব নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শক দলটি বিজয়ী পিতাগণ কিভাবে বিজয়ী বা গর্বিত হয়ে উঠে, তারা কিভাবে কাজ বা কর্মপরিকল্পনা গ্রহণ করে এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সঙ্গে ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। এরপর পরিদর্শক দলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে ইউজি-সিএমপিসিসি-এর প্রকল্প সহযোগিতা ও বিবাহ-চুক্তি বিবিএফজি প্রকল্পের উদ্ভাবন ও কার্য সম্পর্কে আলোচনা করেন। এছাড়া প্রকল্প স্থিতিকাল অতিক্রমের পর কিভাবে জিইএমএস সম্পর্কিত দক্ষতা অর্জন করা যায়, জিইএমএস পরিচালনায় ভবিষ্যৎ সুপারিশ নিয়ে জিইএমএস শিক্ষকের সঙ্গে মত বিনিময় করেন।

আরও পড়ুন: টিপুর স্ত্রীকে র‍্যাবের জিজ্ঞাসাবাদ

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নূরে তাসনিম পরিদর্শক দলটিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। শেষে পরিদর্শক দলটি রাজারহাট উপজেলার কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর দলটি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে এবং সেখানে জেলা প্রশাসকের সঙ্গে সিএমপিসিসি কাজে কেমন প্রকল্প সমর্থন সে সম্পর্কিত জেলা সিএম তথ্য সংগ্রহ করেন। কোভিড-১৯ পরবর্তী বিশেষভাবে কুড়িগ্রামের জন্য সরকার ও সিইএফএম এর কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা শেষে এসআইডিএ এর জন্য সুপারিশ বা পরামর্শ প্রদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা