টাঙ্গাইলে উল্টে গেলো ট্রাক
সারাদেশ
টাঙ্গাইলে উল্টে গেলো ট্রাক

মহাসড়কে ছড়িয়ে গেলো ১১ টন সয়াবিন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল প্রতিনিধি : উত্তরবঙ্গগামী একটি ট্রাক সাড়ে ১১ টন সয়াবিন তেল নিয়ে টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাসে চাকা ফেটে উল্টে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকে থাকা ড্রাম থেকে সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

ট্রাকের চালক আতোয়ার সংবাদ মাধ্যমকে বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। ট্রাকটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেওয়া হবে।

আরও পড়ুন : থানার সামনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ আহত

এসআই বিল্লাল হোসেন আরও বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা-উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের কোনো যানজট হয়নি।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা