সারাদেশ

কোটি টাকার জমি দখল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শওকত জামান, জামালপুর: জামালপুর শহরের স্টেশন ব্যবসায়ী রোডে একটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম মামীমের বিরুদ্ধে।

আরও পড়ুন: মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন

বুধবার (১৬ মার্চ) বেলা ১২ টায় জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামালপুর শহরের স্টেশন রোডের বাসিন্দা এ কে এম নুরুল ইসলাম খোকনের মেয়ে শাহরিয়ার পারভীন সোমা।

অপরদিকে আশরাফুল ইসলাম মামীম পাল্টা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমুলক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন দাবি করেন এই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোমা বলেন- ২০১৩,২০১৪ ও ২০১৬ সালে কয়েক ধাপে ব্যবসায়ী আশরাফুল ইসলাম মামীমের কাছে শহরের স্টেশন রোডের ১৪.৮০ শতাংশ জমি বিক্রি করেন তিনি ও তার চাচাতো ভাই। এই জমি বিক্রির পর অবশিষ্ট জমিতে বসবাস করে আসছিলেন তিনি ও তার পরিবার। হঠাৎ ৪ বছর আগে রাতের আধারে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে কোটি টাকা মূল্যের বাকি জায়গাটুকু দখল করে নেই মামীম ও তার সহযোগীরা।

এরপর অনেক জায়গায় এই বিষয়ে বিচার দেওয়া হলেও কোনো সুরাহা পাওয়া যায় নিই। মামীম ও তার সহযোগীরা কোনো জায়গায় জমির দলিল দেখায় নিই। জোরপূর্বক সেই জায়গায় এখন ভবন নির্মানের কাজ শুরু করেছেন মামীম। এই জমি পুনরুদ্ধারে সরকারের কাছে আইনি সহায়তাসহ সার্বিক সহায়তা চেয়েছেন শাহরিয়ার পারভীন সোমা।

আরও পড়ুন: হাদিসুরের পরিবার পাবে এক কোটি টাকা

বুধবার সন্ধায় পাল্টা সংবাদ সম্মেলন করে আশরাফুল ইসলাম মামীম বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে আমি জমিগুলো ক্রয় করি। আমার কাছে সব দলিল পত্র রয়েছে। এই ক্রয়কৃত জমিতেই দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছি।

এখন বিভিন্ন স্থানে অভিযোগ করলেও জমির দলিল উপস্থাপন না করে মনগড়া অভিযোগ করছে। ৬ বছর পর ভোগ দখলীয় জমি নিয়ে উচ্ছেদের মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার ব্যাবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার জন্য। যা একেবারেই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। তার সন্মানহানীকারী ওই নারীর বিচার দাবি করেন এই ব্যবসায়ী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা