ছবি: সংগৃহীত
সারাদেশ

হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ

ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আানতে চেষ্টা করে। পরে পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আানেন।

নিহতরা হলেন, বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে আাল আমিন (১৭), বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামের পিযুষ দাস (৫০)। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার (১১ মার্চ) রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দূর্ঘটনা কবলিত বাসকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

এ ঘটনার পরই স্থানীয় লোকজন হাইওয়ে পুুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করেন। হাইওয়ে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরে হবিগঞ্জ সদর সার্কেল এএসপি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আানেন। এ সময় ঢাকা- সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচলা বন্ধ ছিল।

এদিকে, খবর পাওয়ার সাথে সাথেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের অবস্থা আশংকাজনক। এর মধ্যে অনেকেই মারা যেতে পারে। কমপক্ষে ১৫ জনকে ঢাকা ও সিলেটে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় দলে ফিরলেন নেইমার

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে (আজ শনিবার সকাল ১০টায়) জানান, শুক্রবার দিকাগত রাত ১০টার দিকে আাশিক পরিবহন ও শ্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ওই ট্রাকটিকে ধাওয়া করার কোন ঘটনা ঘটেনি। দূর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় স্থানীয় লোকজন লুটপাট ও পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আানতে পুলিশ গুলি চালায়।

সাননিউজ/জেএস/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা