সারাদেশ

ভিওআইপি সরঞ্জামসহ ব্যবসায়ী আটক

সান নিউজ ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম ও তিন হাজার নিবন্ধনহীন সিমসহ একজনকে আটক করেছে । আটক ওই ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (৪৩)। তিনি লোহাগাড়া থানার আব্দুল মোনাফের ছেলে।

আরও পড়ুন: সৈয়দপুরে বিশ্ব নারী দিবস পালিত

মঙ্গলবার (৮ মার্চ) চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর থাই ফুডের বিপরীতে ইসমাম টাওয়ারের ৫ম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ভিওআইপি ব্যবসার সরঞ্জাম জব্দসহ নাছির উদ্দীনকে আটক করা হয়। ভিওআইপি ব্যবসার ৬টি অত্যাধুনিক এন্টেনা যুক্ত মেশিন, দুই হাজার ৮৩০টি টেলিটক সিম, ১৬৫টি এয়ারটেল সিম, একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ৬টি পাওয়ার সাপ্লাই, ৩টি মাল্টিপ্লাগ, ৬টি চার্জার, ২টি মডেম, ২৩টি ক্যাবল, ৩টি রাউটার, ৫টি আইপি, একটি এয়ারকুলার, ২টি মাউস, ১৬০টি খোলা এন্টেনা, ২৫০টি সিমের খালি প্যাকেট, একটি নোস প্লাস, ২টি স্ক্রু ডাইভার ও একটি টেপকাটার উদ্ধার করা হয়। এসবের অবৈধ ভিওআইপির আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, নাছির উদ্দীনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি ২০১৬ সাল থেকে লাইসেন্সবিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে রাষ্ট্রের কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ২টি সরকারি কর (রাজস্ব) ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপির ব্যবসার মামলা রয়েছে। এছাড়াও ভিওআইপি ব্যবসার অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছিল।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা