সারাদেশ

সৈয়দপুর রেল স্টেশনে ওয়াগন থেকে তিন টন গম চুরি

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডের একটি ওয়াগন থেকে প্রায় তিন টন গম চুরির ঘটনা ঘটেছে। অথচ ওয়াগনের সিলগালা আগের মতই আছে। বুধবার (২ মার্চ) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এসে ওয়াগন খুলে ওই দৃশ্য দেখতে পান।

আরও পড়ুন: জনতার আদালতে কাদের মির্জার জিডি

মেসার্স সিলভী ট্রেডার্স নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানে খালাসের দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি মিজানুর রহমান জানান, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে এক হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। ৩০টি মালবাহী ওয়াগনে আনা হয় এসব গম।

গমগুলো সৈয়দপর সরকারি খাদ্য গুদামে স্থানাস্তরর করা হবে। খালাসের উদ্দেশ্যে ওয়াগনের সিল খুলে দেখতে পাই বিশেষ কায়দায় ওয়াগনের নিচের প্লেট ফাঁক করে বস্তা কেটে ওই পরিমান গম চুরি করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মোজাফফর রশিদী রেজা জানান, ওইদিন স্টেশনের ইয়ার্ড থেকে গম আনলোড করার সময় ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় তিন টন গম চুরি হয়ে গেছে। এ চুরির ঘটনায় তিনি চরম উদ্বেগে প্রকাশ করেন।

জানতে চাইলে রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, স্টেশনের ইয়ার্ড থেকে গম চুরির ঘটনা একটি বিস্ময়কর ব্যাপার। কারন স্টেশন এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা। এছাড়া ১০০ গজের মধ্যে রয়েছে রেলয়ে (জিআরপি) থানা। গম চুরির ঘটনাটি স্টেশনের হয়ত বাইরে ঘটতে পারে।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এস এম মোজাফ্ফর রশিদী রেজা মৌখিকভাবে চুরির ঘটনাটি আমাদের অবগত করেছেন। এই রহস্যজনক চুরির ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা